১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ভেড়ামারায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শামিমুল হক শামীম :
হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বিএমডিসির অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থা এবং আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ (প্র) কর্তৃপক্ষ।
হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থরা ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি ডাঃ শিহাবুল আলম এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা। তিনি বলেন, ডাক্তার শব্দ টা বিএমডিসির পৈত্রিক সম্পত্তি নয়। এলোপ্যাথির জনক আলাদা, হোমিওপ্যাথির জনক ও আলাদা। উভয় চিকিৎসা পদ্ধতিও আলাদা। তাহলে কেন আমাদেরকে তাদের আইন মেনে চলতে হবে? পৃথিবীর কোথাও তো এমন নেই? তবে কেন আমাদের উপরে চাপানো হচ্ছে ? মুসলিম যেমন হিন্দু আইন মানবেনা, ঠিক তেমনি হোমিওপ্যাথির চিকিৎসকরাও বিএমডিসির আইন মানবে না ? তিনি আরো বলেন, হোমিওপ্যাথিক কাউন্সিল আলাদা, আইন আলাদা, কলেজ আলাদা, মেডিসিন আলাদা, বইও আলাদা ফলে আমাদের কে কেন এলোপ্যাথিক আইন অনুযায়ী চলতে হবে? হোমিওপ্যাথির আইন অনুযায়ী আমরা বৈধ চিকিৎসক এবং নামের পূর্বে ডাক্তার লিখার ও অধিকারী।
মানববন্ধনে অংশনেন, হোমিওপ্যাথিক চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হাকিম, ডাঃ হাসানুজ্জামান টপি, ডাঃ বিদ্যুৎ হোসেন, ডাঃ এমদাদুল হক পুনা, ডাঃ ইসরাফিল হোসেন, ডাঃ আমিরুল ইসলাম, ডাঃ ইউনুস আলী, ডাঃ শরিফুল ইসলাম, ডাঃ সাবিনা আক্তার, ডাঃ হোসনেয়ারা বানু, ডাঃ মজির উদ্দিন, ডাঃ জহুরুল ইসলাম, ডাঃ রোকনুজ্জামান, ডাঃ ফারুক হোসেন, ডাঃ হাসানুজ্জামান চুনু, ডাঃ জেসমিন নাহার, ডাঃ জিল্লুর রহমান, ডাঃ কাকলি, ডাঃ শরিফুল ইসলাম বাবুল, ডাঃ মোল্লা, ডাঃ আরিফুলসহ ভেড়ামারা উপজেলার দেড় শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্র ছাত্রী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024