১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১২:২৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মিরপুরে হত্যার উদ্দেশ্যে ইটভাটা মালিকের উপর গুলি বর্ষণ

মিরপুরে হত্যার উদ্দেশ্যে ইটভাটা মালিকের উপর গুলি বর্ষণ

উজ্জল হোসেন :
পূর্ব শুত্রুতার জের ধরে এক ইটভাটা মালিককে হত্যার উদ্দ্যেশে প্রকাশ্যে বাজারে গুলি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। বৃহস্প্রতিবার রাত ৮ টায় ভেড়ামারা লাগুয়া মিরপুরের ধুবইল ইউনিয়নের মিজান মোড়ে এই গুলি বর্ষনের ঘটনাটি ঘটে। কিন্তু অল্পের জন্য প্রানে বেঁচে যান ওই ইট ভাটা মালিক কাওছার হোসেন (৫০)। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে এবিসি ব্রিকস নামের একটি ইট ভাটা মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনকার ন্যায় প্রয়োজনীয় কাজ শেষ করে রাত ৮টার দিকে ইট ভাটা মালিক কাওছার হোসেন মিজান মোড়ের সুজন ষ্টোরে বসে ছিলেন। এ সময় ৩টি মোটরসাইকেল যোগে ৮/১০ জন সন্ত্রাসী এসে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর ২ রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি বুকের বাম পাশে লেগে চলে যায়। আর অন্যটি ডান হাতের কুনই ভেদ করে এপার ওপার হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কাওছার হোসেন জানিয়েছেন, পারিবারিক কোলহের জের ধরে সন্ত্রাসী জিসান, আরমান, ইসরাইল, টুটুলের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে পরপর দুই রাউন্ড গুলি করে। আল্লাহর রহমতে আমি প্রানে বেঁচে গিয়েছি। সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দ্যেশেই এই হামলা চালিয়েছে। তারা এখনও আমাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রান ভয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতেই চিকিৎসা নিতে হচ্ছে। প্রত্যক্ষদর্শী সুজন ষ্টোরের মালিক সুজন জানিয়েছেন, রাত ৮টার দিকে ইটভাটা মালিক কাওছার আমার দোকানে বসে ছিল। এসময় মোটরসাইকেল যোগে একদল সন্ত্রাসী এসেই কাওছার কে উদ্দ্যেশ করে গুলি করে বীরদর্পে পালিয়ে যায়। এ বিষয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024