১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৮:২৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় স্যামসাং মোবাইল কোম্পানীর মিট দ্যা রিটেইলার অনুষ্ঠান

ভেড়ামারায় স্যামসাং মোবাইল কোম্পানীর মিট দ্যা রিটেইলার অনুষ্ঠান

ফিরোজ মাহমুদ :
অত্যান্ত জাকজমক পূর্ন পরিবেশে ভেড়ামারায় অনুষ্ঠিত হয়ে গেলো স্যামসাং মোবাইল কোম্পানীর মিট দ্যা রিটেইলার অনুষ্ঠান। স্যামসাং কোম্পানীর মোবাইল বিক্রেতা আর আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণাঢ্য হয়ে উঠে। গতকাল শুক্রবার দুপুর ২টায় ভেড়ামারার গোডাউন মোড়স্থ ইসলামী ব্যাংকের সামনে স্যামসাং কোম্পানীর শো-রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্টানে স্যামসাং কোম্পানীর ভেড়ামারার নতুন ডিসটিউবিটর আনাস টেলিকম’র স্বত্বাধিকারী আফজাল কবীর আতা কে পরিচয় করিয়ে দেন স্যামসাং এর রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান। এসময় তিনি বলেন, এমন একজন কে খুঁজছিল স্যামসাং কোম্পানী, যিনি হবেন মনে প্রানে স্যামসাং। যার নিঃশ্বাসে বিশ্বাসে থাকবে স্যামসাং। আফজাল কবীর আতা ইতোমধ্যেই স্যামসাং কে মনে প্রানে ধারন করে স্যামসাং এর জন্য কাজ করছে। আমার বিশ্বাস, আতা’র হাত ধরেই আগামী ২ মাসের মধ্যেই স্যামসাং হারানো গৌরব ফিরে পাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্যামসং কোম্পানীর টেরিটরি ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ, এম পিও বাবুল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা, কুষ্টিয়া এবং ভেড়ামারার শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024