উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক রুহুল ইসলাম স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে স্কুল সংলগ্ন মাঠে বর্ণাঢ্য এই স্বরন সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল আজিম’র সভাপতিত্বে রুহুল ইসলামের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা, আলহাজ¦ অধ্যাপক শহীদুল ইসলাম, জাতীয় পাটির মহাসচিব (কাজী জাফর) সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, সাবেক কর্নেল শামসুজ্জামান খান, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া সংস্থার পরিচালক সাইদুর রহমান তপন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, সাবেক প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ^াস, উত্তরা ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ আমিরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, আব্দুর রাজ্জাক রাজা, নাইমুল হক, এম এ মুহিদ পাঞ্জা, ঠিকাদার আতিকুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিহাবুল ইসলাম শিহাব, কমরেড আনোয়ার হোসেন বাবলু, বিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান সহ অনেক কৃতি ছাত্রগণ। বক্তরা বলেন, রুহুল ইসলাম ছিলেন, সকল হেড স্যার দের হেড স্যার। তার সার্বজনীন গ্রহনযোগ্যতায় তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলো। ভেড়ামারা হাইস্কুলে তিনি ৩৫ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। একদিকে তিনি ছিলেন উদার অন্যদিকে তিনি ছিলেন, প্রশাসনিক দক্ষ এবং কঠিন। তার বড় গুন ছিলো, তিনি সকল মানুষকে খুব সহজেই আপন করে নিতেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ায় উচ্চতর ডিগ্রী অর্জন করলে, স্যার সেই সব ছাত্রদের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে বিদ্যালয়ে চাকুরী দিয়েছেন। এই বিদ্যালয়েই তাঁর বহু ছাত্র, শিক্ষক হয়েছেন। স্যার’র অবসরের পর সেই ছাত্ররা আবার দায়িত্ব পালন করেছেন হেড স্যার হিসাবে। অনুষ্ঠান শেষে রুহুল স্যার’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।