১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শনিবার | বর্ষাকাল | রাত ১২:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন অনুভূতি’র ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভেড়ামারায় স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন অনুভূতি’র ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নোমান জহির রাজা:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন অনুভূতি’র ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ উপজেলার সাথী ফুড পার্কে এক আনন্দঘন পরিবেশে সংগঠনের সভাপতি আব্দুর রহমান মাস্টারের সঞ্চালনায় এবং সংগঠনের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক ফারুক হোসেনের সভাপতিত্বে অনুভূতির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফারহান সাদিকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হ‌ওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি ভেড়ামারা রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আব্দুল হাকিম,পৃষ্ঠপোষক মোঃ সারোয়ার হোসেন, সহ-সভাপতি ও উপদেষ্টা সাংবাদিক নোমান জহির রাজা, কুচিয়ামোড়া গ্রীন লাইফ ক্লিনিকের কর্ণধার ও সহ সভাপতি মোঃ সজল আহমেদ, সহ সভাপতি ও মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শরিফুল ইসলাম রনি , সহ-সভাপতি মোঃ মাসুম আলী,সাধারণ সম্পাদক মোঃ শামীম রেজা, সহ সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রানা‌, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম অন্তর, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ আফরোজা খাতুন , ডাঃ সামসুজ্জোহা জয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রাউফুজ্জামান পলাশ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে মিরপুর মাহমুদা চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যাপক ফারুক হোসেন কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে কোষাধ্যক্ষ মোঃ আইনুল হক ও মফের আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজাদ রহমান ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন।
সভার সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন বলেন, আজ থেকে ১১ বছর পূর্বে এস এম রওনক এর হাত ধরে এই অনুভূতির প্রতিষ্ঠা লাভ করে আজ ১১ বছর মানুষ ও মানবতার জন্য যে কাজ করে চলেছে সেটা শুধু ভেড়ামারা উপজেলার মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে বিস্তার করতে সকলের সহযোগিতা চাই এবং অত্র সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,গ্রীন লাইফ ক্লিনিকের অন্যতম কর্ণধার ডাঃ সামসুজ্জোহা জয় সংগঠনের সকল সদস্যদের জন্য অত্র ক্লিনিকে রক্ত প্রদানে সকলকে আজীবন শুভেচ্ছা উপহার ও রক্তের গ্রুপ নির্ণয় বিনামূল্যে সেবাদানের ঘোষণা প্রদান করেন
আলোচনা সভা শেষে মধ্যান্যভোজের আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024