১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ভেড়ামারায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

শামীমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ নিজঘরে থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে। নিজ ঘরের বিছানায় লেপের নীচে মাথা ঢাকা অবস্থায় ছিল স্ত্রী রাবেয়া খাতুন’র মৃতদেহ (৬৫)। আর পাশেই ঘরের ডাবের সাথে ঝুলছিল স্বামী ফরিদ উদ্দীনের লাশ (৭৫)। পুলিশ জানিয়েছে, শ^াসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করা হতে পারে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আজ দুপুর ১২ টার দিকে বাহিরচর ইউনিয়নের ফারাকপুর গোরস্থান পাড়া সংলগ্ন বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
সূত্র জানিয়েছে, বৃদ্ধ ফরিদ উদ্দীনের মূল বাড়ি নাটোর জেলার গুরুদাসপুরে। সেখানে প্রথম স্ত্রী, ছেলে মেয়ে রয়েছে। ভেড়ামারায় দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করেন। তারা দুজনেই দিনমজুরের কাজ করে জীবিকানির্বাহ করতেন। বাড়ির পাশেই বসবাস করেন স্ত্রী রাবেয়া খাতুনের প্রথম পক্ষের ছেলেরা। গতকাল বুধবার সকালে নিহতের নাতি দাদা-দাদীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে। এসময় কেউ কোন আওয়াজ বা সাড়া শব্দ না করলে বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হয়। এসময় ঘরের ফাঁক দিয়ে ঝুলন্ত একটি মৃতদেহ দেখা যায়। পরে ভেড়ামারা থানা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পুত্রবধু জানিয়েছে, তাদের শ^শুড়-শ^াশুড়ি আলাদা ভাবেই বসবাস করতেন। উল্লেখ করার মতো কোন পারিবারিক কোলহ তাদের ছিল না। তবে কি কারনে, কারা হত্যার সাথে জড়িত থাকতে পারেন বা কেন তারা আত্মহত্যায় করতে যাবেন, তার কোন কারন খুজে পাচ্ছেন না।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, টিনের ঘরটি ভিতর থেকেই লক করা ছিল। বিছনায় লেপ দিয়ে মাথা ঢাকা অবস্থায় নিহত রাবেয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পাশেই ঝুলন্ত অবস্থায় ছিল মৃত ফরিদ উদ্দীনের লাশ। হত্যার প্রকৃত কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে বলা যেতে পারে, স্ত্রীকে হত্যা করা হতে পারে। দুটো লাশই ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024