১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:৩৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় স্বামীর সামনেই স্ত্রী কে গনধর্ষন ॥ গ্রেফতার-৫

ভেড়ামারায় স্বামীর সামনেই স্ত্রী কে গনধর্ষন ॥ গ্রেফতার-৫

শামীমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনেই গনধর্ষনের শিকার হয়েছে হতভাগা এক গৃহবধু। এসময় স্বামীকে বেদম প্রহার করে একের পর এক উপযুপরি ধর্ষন করে নরপশুরা। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৫ ধর্ষনকারীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করেছে।
সূত্র জানায়, ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পাশে ১২ মাইল এলাকায় ডিজে ফরিদা হোটেলে রান্নার কাজ করে আরিফা (২৪) নামের এক গৃহবধু । শনিবার রাত ১১টার পর কাজ শেষ করে স্বামী সোহেলের সাথে ভ্যান যোগে ভেড়ামারার কুঠিবাজার এ ফিরছিলেন। এসময় ১২ মাইল এলাকায় ৬/৭ জনের একটি দল তাদের গতি রোধ করে স্বামী সোহেল কে বেদম মারপিট করে স্ত্রী কে লিচু বাগানের ভিতরে নিয়ে গিয়ে উপযুপরি ধর্ষন করে। সংবাদ পেয়ে রাতেই ভেড়ামারা থানা ও ডিবি পুলিশের বিশেষ আভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ভেড়ামারার মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রমানিকের পুত্র কালু প্রামানিক(৪৬), ষোল দাগ গ্রামের মোজাম্মেল শেখ’র পুত্র মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডল’র পুত্র টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডল’র পুত্র এজাজুল (৪২), মৃত হাবিবুল সরদার’র পুত্র ভ্যানচালক রুবেল আলী (২৪)।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানিয়েছেন, সংবাদ পেয়ে রাতেই ভিকটিম কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর অভিযান চালিয়ে ধর্ষন ঘটনার সাথে জড়িত ৫ জন আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024