১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় সোশ্যাল ইসলামী ব্যাংক’র উপশাখা উদ্বোধন

ভেড়ামারায় সোশ্যাল ইসলামী ব্যাংক’র উপশাখা উদ্বোধন

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বৃহস্পতিবার সকালে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)’র উপ শাখার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ মামুন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা এবং ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা সহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন। ভেড়ামারা উপ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআইবিএল এর ভাইস প্রেসিডেন্ট এবং কুষ্টিয়া শাখার ম্যানেজার মোঃ শামসুল আলম। ভেড়ামারা উপ শাখার ম্যানেজার টিএম জহিরুল ইসলাম (এসপিও) উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়ালি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভেড়ামারা উপ শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ জাফর আলম। উল্লেখ্য আজ উক্ত ব্যাংকের পাঁচটি উপ শাখা একযোগে উদ্বোধন করা হয়।
ব্যাংকের প্রধান কার্যালয়ের সাথে সঙ্গতি রেখে স্থানীয়ভাবে উপ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024