| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও ককটেলসহ দুইজন আটক 

ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও ককটেলসহ দুইজন আটক 

সরোয়ার হোসেন/ শামীমুল হ]ক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় অস্ত্রসহ নিজ বাড়ি থেকে সাবেক যুবদল নেতা সামিরুল ইসলাম ও নান্নু আলীকে আটক করা হয়। তারা যথাক্রমে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রহিম ও পিয়ার আলীর ছেলে।
গতকাল ২৫শে মে (রবিবার) ভোর ৫টায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্রসহ আসামীদেরকে গ্রেফতার করে। 
ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, গতকাল ২৫ শে মে রবিবার ভোর ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর ও মেঘনাপাড়ায় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এসময় জামালপুরের বাসিন্দা মো: সামিরুল ইসলামের বাড়ির পেছনের লোহার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড রিভালবারের গুলি, ৪টি অবিস্ফোরিত ককটেল,৭টি বিভিন্ন সাইজের রামদা,২টি চাইনিজ কুড়াল, ২টা ছোরা ও ১টি ঢাল উদ্ধার করা হয়।নান্নুর বাড়ি থেকে অবিস্ফোরিত ৫ টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও ঐ এলাকার পরিত্যক্ত জায়গা থেকে আরো ১টি দেশি রিভালবার ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সামিরুল ইসলাম ও নান্নু আলিকে সেনাবাহিনী গ্রেপ্তার করে অস্ত্রসহ ভেড়ামারা থানায় সোপর্দ করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) মোঃ রাকিবুল ইসলাম বলেন,গতকাল রবিবার সেনাবাহিনী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় তারা দুজন আসামিসহ ১টি দেশি রিভালবার, ৭রাউন্ড গুলি, অবিস্ফোরিত ৯টি ককটেল,৭টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল বুঝিয়ে দেয়। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে ভেড়ামারা থানায় মামলা দেয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024