১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ১২:৪৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় সাবেক উপজেলা চেয়ারম্যানের খামার থেকে ৭টি গরু নিল ডাকাত দল

ভেড়ামারায় সাবেক উপজেলা চেয়ারম্যানের খামার থেকে ৭টি গরু নিল ডাকাত দল

উজ্জ্বল হোসেন:
ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবউল আলম হানিফ’র চাচা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু’র গরুর খামার থেকে একদল দূর্ধষ ডাকাত দল ৭টি গরু খুলে নিয়ে গেছে। এসময় ডাকাত দল খামারে কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে হাত-পা ও চোখ বেঁধে রাখে। পরে ট্রাক এ উঠিয়ে বড় বড় ৭টি গরু নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল। এ ঘটনাটি ঘটেছে আজ বৃহস্প্রতিবার ভোর রাতের দিকে ব্যাকাপুল নামক স্থানে।
জানা গেছে, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু’র ব্যাকাপুল নামক স্থানে একটি ইটভাটা রয়েছে। সেখানেই রয়েছে বড় একটি গরুর খামার। আজ বৃহস্প্রতিবার দিবাগত ভোর রাতে সশস্ত্র অবস্থায় একটি সংঘবদ্ধ ডাকাতদল গরুর খামারে হামলা চালায়। এসময় কর্মরত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে মারপিট করে। পরে খামারেই ট্রাক ঠেকিয়ে ০৭টি বড় গরু খুলে নিয়ে যায় ডাকাত দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাত দলের কাউকে সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানিয়েছেন, ভোর রাতে ৭টি গরু খুলে নিয়ে গেছে এমন সংবাদ পেয়েছি। অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024