ভেড়ামারা অফিস :
কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিক আল মাহমুদ সুমন ও তাঁর বাবার উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল সন্ত্রাসীরা। এসময় ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয় একটি ঔষুধের দোকান। গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীরা এ তান্ডব চালায়। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক আল মাহমুদ সুমন তার ব্যবসা প্রতিষ্ঠান সাতবাড়ীয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন বিসমিল্লাহ ফার্মেসীতে বসে ছিলেন। এসময় সন্ত্রাসী জিদান (২০) প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ওষুধ চাই। প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ঔষুধ না দিলে সে অকথ্য ভাষায় গালাগালিজ দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরই সন্ত্রাসী নাইমের নেতৃত্বে জিদান, রিদয় সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন সন্ত্রাসী দোকানের ভেতরে অতর্কিত প্রবেশ করে সাংবাদিক সুমনের জামার কলার চেপে ধরে মারতে মারতে দোকান থেকে টেনে বাহিরে নিয়ে পেটাতে থাকে। এরপর তাকে হত্যার উদ্দেশ্যে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। এসময় তাঁর বাবা সুমন কে বাঁচাতে ছুটে এলে তাকেও কাঠের বাটাম দিয়ে পিঠে, বুকে, হাটুর নিচে, ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
এ বিষয়ে সাংবাদিক আল মাহমুদ সুমন জানিয়েছেন, প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেওয়াই সন্ত্রাসীরা আমাকে এবং আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিট করে। দোকান ভাংচুর করে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তবে এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি।