| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভেড়ামারায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও অনলাইন জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উজ্জল হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও অনলাইন জার্নালিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়াস্থ দৈনিক স্বাধীনতা পত্রিকার নিজস্ব কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা পত্রিকার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক দেশতথ্য বাংলা’র সম্পাদক ও দৈনিক ইত্তেফাক’র সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল বারী।
দৈনিক মানবজমিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন,
দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম। আলোচনায় অংশ নেন, দৈনিক স্বাধীনতা পত্রিকার নির্বাহী সম্পাদক নোমান জহির রাজা, হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টার এর উপদেষ্টা ও পরিচালক দৈনিক আজকের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক শাহীন আলম লিটন, দৈনিক স্বাধীনতার সহ-সম্পাদক উজ্জ্বল হোসেন, ব্যাবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় সাংবাদিক এবং সাংবাদিকতার বিভিন্ন দিক সুবিধা- অসুবিধা, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে নানা আলোচনা হয়। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা পেশাকে গুরুত্ব দিয়ে দেশ এবং জাতির কল্যাণে একজন সাংবাদিককে যোগ্য হিসাবে গড়ে উঠে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার আহ্বান জানানো হয় কর্মশালায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024