১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৩৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মান ॥ বিপাকে অবসরপ্রাপ্ত শিক্ষক’র পরিবার

ভেড়ামারায় সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মান ॥ বিপাকে অবসরপ্রাপ্ত শিক্ষক’র পরিবার

সরোয়ার হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মান করেছে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা। এতেই চরম বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্ত অসুস্থ শিক্ষক আব্দুল বারী’র পরিবার। বিষয়টি উপজেলা প্রশাসন, থানা কে অবহিত করেও কোন প্রতিকার পান নি ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, ভেড়ামারা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নওদাপড়ার (আদর্শ কলেজ সংলগ্ন) এলাকায় দীর্ঘ দিনের বাসিন্দা, ভেড়ামারা আলীম মাদ্রাসার বিএসসি’র অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী। র্দীঘদিন ধরেই বিরোধ চলে আসছিল তারই প্রতিবেশি ভেড়ামারা পৌরসভার সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম দুদু’র ছেলে আওয়ামীলীগ নেতা মাশরেকুল ইসলাম রোজেন এবং তার চাচাত ভাই নিপু’র সাথে। আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে নানা ভাবে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারীর পরিবার কে হেনস্থাও করেছে তারা। এ বিষয়ে নানা সময়ে বিচার চেয়ে ভেড়ামারা পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চেয়েও পান নি তিনি। রাজনৈতিক ভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে সব সময় কোনঠাসা করে রাখে ওই শিক্ষককে। গত ১৬ অক্টোবর ভেড়ামারা পৌরসভার আমীন দিয়ে বসতবাড়ির সীমানা নির্ধারনের নাম করে পক্ষপাতমুলক ভাবে দেড়শতক ভিতরে প্রবেশ করে বসতবাড়ির গেট পর্যন্ত সীমানা ঘেষে প্রাচীর নির্মান করে। এতে বসতবাড়িতে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তার। এ বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত এবং মৌখিক ভাবে পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসার এবং ভেড়ামারা থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী। তিনি জানান, ১৬ বছর ধরে আওয়ামীলীগ নেতা রোজেন আমাদের সাথে বিরোধ করে আসছে। কখনো জায়গা দখলের চেষ্টা, হয়রানী করা, নারিকেল গাছ না কেটে বিল্ডিং বাড়ি ক্ষতিগ্রস্থ করা সহ নানা ভাবে হয়রানী করেছে। বিচার চেয়েও পায় নি কারো কাছে। কয়েক দিন আগে পৌরসভার আমীন কে দিয়ে পক্ষপাতমুলক জমি মেপে জোর পূর্বক প্রাচীর নির্মান করে আমাদের চলার পথ বন্ধ করে দেয়। তিনি দ্রুত ওই প্রাচীর অপসরনের দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024