১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৯:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় সরকারী নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিলেন বিতর্কিত প্রধান শিক্ষক ॥ শোকজ নোটিশ

ভেড়ামারায় সরকারী নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিলেন বিতর্কিত প্রধান শিক্ষক ॥ শোকজ নোটিশ

উজ্জল হোসেন :
শিক্ষা কার্যক্রম আরো গতিশীল এবং মানন্নোয়ন করার লক্ষ্যে বর্তমান সরকার শনিবার প্রাথমিক বিদ্যালয় চালু রাখার ঘোষনা দেয়। সরকারী সেই নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রথম শিফটের ক্লাস নিয়েই বন্ধ করে দেয় বিদ্যালয়। কোমলমতি শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে বিদ্যালয় বন্ধ দেখে হতাশ হয়ে ফিরে যান। এ বিষয়ে অভিভাবকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে মোবাইল ফোনে অভিযোগ করলে টনক নড়ে প্রশাসনের। গতকাল রবিবার সরেজমিন তদন্তে আসেন কুষ্টিয়া জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে তদন্ত টিম। প্রাথমিক সত্যতা পাওয়ার পরই বিতর্কিত ওই প্রধান শিক্ষক কে ৫ কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, শিক্ষা কার্যক্রম আরো গতিশীল এবং মানন্নোয়ন করার লক্ষ্যে বর্তমান সরকার গত ১৭ মে ও ২৪ মে শনিবার যথারিতি বিদ্যালয় চালু রাখার নির্দেশ দেয়। ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অভিযোগ রয়েছে, তিনি একজন ফ্যাসিষ্টের সহযোগী। ৫ অগাষ্টের পূর্বে আওয়ামীলীগের পরিচয় দিয়ে তিনি দাপিয়ে বেড়াতেন। নানা অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি ও শিক্ষকদের উপর নিপীড়ন করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমান সরকার শনিবার বিদ্যালয় চালু করার নির্দেশ দেন। এই নির্দেশ কে সরাসরি বৃদ্ধাঙ্গুলি দেখান বির্তকিত ওই প্রধান শিক্ষক মিজানুর রহমান। শনিবার সকালে ১ম শিফটের ক্লাশ সাড়ে ১১টায় শেস করেই বিদ্যালয় বন্ধ করে দিয়ে তিনি সহ সকল শিক্ষকরাই বিদ্যালয় ত্যাগ করে। পরে ২য় শিফটের কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেই দেখেন বিদ্যালয় বন্ধ। এ বিষয়ে ৪র্থ শ্রেণীর একজন শিক্ষার্থীর অভিভাবক রিপন হোসেন কুষ্টিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলম সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দেন। টনক নড়ে প্রশাসনের। তারা দ্রুত পদক্ষেপ নেন। এক ভিডিও ফুটেজে দেখা যায়, দুপুর সাড়ে ৩টার দিকে শিক্ষকরা কেউ ভ্যান গাড়িতে, মোটর সাইকেলে আবার কেউ পায়ে হেঁটে বিদ্যালয়ে আসচ্ছেন।
এ দিকে অভিযোগের পর গতকাল রবিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল আলম’র নেতৃত্বে তদন্ত টিম হাজির হয় ফারাকপুর প্রাথমিক বিদ্যালয়ে। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, সহকারী শিক্ষা অফিসার ইয়াসমিন খাতুন।
ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন জানিয়েছেন, সরকারী নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফারাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে রাখার অভিযোগের প্রাথমিক সতত্যা পাওয়া গেছে। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024