১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:১৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বেপোরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিল হাফেজ আহমেদ শরীফের তাজা প্রাণ

ভেড়ামারায় বেপোরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিল হাফেজ আহমেদ শরীফের তাজা প্রাণ

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিয়েছে এক মসজিদের ইমাম হাফেজ আহমেদ শরীফের (২৮)তাজা প্রাণ। সে ভেড়ামারার ক্ষেমিরদিয়াড় গোরস্থানপাড়া জামে মসজিদের ইমাম এবং উক্ত মক্তবের ধর্মীয় শিক্ষক। গতকাল রবিবার আসর নামাজের আগে বিকাল সাড়ে ৪টার দিকে ক্ষেমিরদিয়াড় সমিতির মোড় সংলগ্ন এলাকায় ঘাতক ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভেড়ামারার ফারাকপুর গ্রামের ভাড়া বাড়ি থেকে ক্ষেমিরদিয়াড় গোরস্থানপাড়া জামে মসজিদে ইমামের দায়িত্ব পালনের জন্য যেতেন হাফেজ আহমেদ শরীফ। গতকাল আসর নামাজ জামায়াতের সাথে পড়ানোর জন্য যাচ্ছিলেন তিনি। মসজিদের আগে একটি মোড়ে পৌছালে পিছন থেকে একটি ঘাতক ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই হাফেজ আহমেদ শরীফ নিহত হয়। পরে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেয়।
ক্ষেমিরদিয়াড় এলাকার বাসিন্দা এবং গোরস্থানপাড়া জামে মসজিদের মুসল্লী মিঠু মেকার জানিয়েছেন, কোরআনের হাফেজ আহমেদ শরীফ অত্যান্ত ভালো মানুষ ছিলেন। তিনি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়াতেন এবং বিকালে আসর নামাজ শেষে মসজিদের মক্তবে শিশু বাচ্চাদের কোরআন পড়াতেন। আজ (রবিবার) বিকালে আসর নামাজ আদায় করার পূর্বেই ড্রাম ট্রাক তাকে পিষ্ট করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024