১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ২:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভেড়ামারায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফিরোজ মাহমুদ :
মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ভেড়ামারা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন,ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম। ভেড়ামারা পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীমের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিহাবুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, ভেড়ামারা পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, ভেড়ামারা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। বক্তব্য রাখেন, যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ। উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুল রহমান জিন্না, বিএনপির অন্যতম নেতা রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, নজিবুল হক সুমন,নর উত্তম নরো প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, যুবদলের, স্বেচ্ছাসেবক দলের, শ্রমিক দলের ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম, আলোচনা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, ভেড়ামারা কোচস্ট্যান্ড মসজিদের পেশ ইমাম মাওলানা তোফায়েল আহমেদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024