১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | বিকাল ৩:৫৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় শরিফ মোল্লার ওপর নৃশংস হামলায় জড়িত ৩ প্রধান আসামী গ্রেফতার

ভেড়ামারায় শরিফ মোল্লার ওপর নৃশংস হামলায় জড়িত ৩ প্রধান আসামী গ্রেফতার

হৃদয় আহমেদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় শরীফ মোল্লার ওপর নৃশংস সন্ত্রাসী হামলায় জড়িত এজাহার নামীয় ৩ প্রধান আসামীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহীরের মোড়ে আওয়ামী লীগ নেতা মিন্টু ও সাহাজুল মোল্লার নেতৃত্বে এক দল সন্ত্রাসী শরীফ মোল্লার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটায়। হামলায় মারাত্মক জখম প্রাপ্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন গুরুত্বর আহত শরীফ মোল্লা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবার। এই ঘটনায় শরিফ মোল্লার ছোট ভাই শাহাবুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় মিন্টু মোল্লা ও সাহাজুল মোল্লাসহ ৮ জনকে আসামি করে গতকাল শুক্রবার বিকেলে একটি এজাহার দায়ের করেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলামের নির্দেশে থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা শহরে অভিযান চালিয়ে প্রধান ৩ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার মৃত সামির উদ্দিনের পুত্র মামলার ১নং এজাহার নামীয় আসামি মিন্টু মোল্লা ও ২ নং আসামী শাহাজুল মোল্লা। এছাড়াও গ্রেফতারকৃত অপর ৭ নং এজাহার নামীয় আসামি একই এলাকার মো:আকমল মোল্লার পুত্র মো: মহন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম বলেন, ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার শরীফ মোল্লার ওপর হামলার ঘটনায় তার ভাই সাহাবুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ৩ জন এজাহারনামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024