১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৯:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ভেড়ামারায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় র‍্যাবের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল, ২ মাদক ব্যবসায়ী দৌলতপুরের মোওলা ইসলাম(২৫) ও আজমত আলীকে (৩৫) আটক।
গতকাল ১৪ ই জানুয়ারী মঙ্গলবার ভেড়ামারা থানাধীন লালনশাহ সেতুর টোল প্লাজার ৫০ গজ সামনের সেতু সংযোগ সড়কের পাকা সড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৯.৪০ মিনিটে অভিযান চালিয়ে এই ফেনসিডিল ও আসামি গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া র‍্যাবের কোম্পানি কমান্ডারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজার নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ও র‍্যাব সদর দপ্তরের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে সেখান থেকে ১০০ বোতল ফেনসিডিল, ১ টি সিএনজি, ২টি মোবাইল, ৪টি মোবাইল সিম, ১টি প্লাস্টিকের ক্যারেট, ৫টি চামচ, ১৩ টি প্লেট, এবং ৩টি গামছা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এ সময় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারগার মোড় এলাকার মোঃ ভূগোল প্রামানিকের ছেলে মাওলা ইসলাম ও সিরাজনগর এলাকার বাসিন্দা উজির মালিথার ছেলে মোঃ আজমত আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024