১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে মরদেহ উদ্ধার

ভেড়ামারায় রেললাইনের পাশে থেকে মরদেহ উদ্ধার

শামিমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইনের পাশ থেকে কাইছুম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সকালে ভেড়ামারা রেলস্টেশনের দক্ষিণ রেলগেট সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

এলাকাবাসী জানান, আজ সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্র অনুযায়ী মৃত ব্যক্তির নাম কাইমুছ (৫০)। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মইন ইদ্দিন ও শাহারা বেগমের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার (২ মে) রাতে ট্রেন থেকে পড়ে মারা গেছেন ওই ব্যক্তি। যেহেতু, মরদেহটি রেললাইনের পাশে পাওয়া গেছে, সেহেতু এটি পোড়াদহ জিআরপি থানার (রেলওয়ে পুলিশ) আওতাধীন একটি ঘটনা। মরদেহের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024