স্বাধীনতা ডেক্স:
কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ১১১৮ এর ১২ মাইল শাখার উদ্যোগে ও সাবেক সভাপতি মোঃ মাহাবুল হাসান রানা এর সহযোগিতায় বামনপাড়ার মৃত ট্রাক ড্রাইভার উজ্জ্বল হোসেনের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এ মাসের প্রথম দিকে গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল ড্রাইভার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক বিহ্বল পরিবার ও সন্তানদের পাশে দাঁড়িয়েছেন সহকর্মী বন্ধুরা। মাহাবুব হাসান রানা জানিয়েছেন, উজ্জ্বল ড্রাইভার এর পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান হিসাবে দেয়া হয়েছে।