| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার নতুন তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভেড়ামারায় মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার নতুন তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শাহ্ জামাল:
কুষ্টিয়ার ভেড়ামারার ক্ষেমিরদিয়াড় মুন্সিপাড়ায় মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার নতুন তিন তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, ক্লিন ইমেজের রাজনৈতিক আবু হেনা মোস্তফা কামাল মুকুল। আজ শনিবার সকালে মাদ্রাসার পাশেই একটি ফাঁকা জায়গায় মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মশফের আলী,তাসফের আলী, আলহাজ্ব মহসিন আলী, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আলী, আয়নাল হক, তোফায়েল আহমেদ, আলী হোসেন,ক্যাশিয়ার মিলন হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মারকাযুল উলুম ছকিনা ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি শামীম আল মিসবাহ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথি আবু হেনা মোস্তফা কামাল মুকুল মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ অর্থ তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বাবলু’র হাতে। এসময় তিনি মাদ্রাসার উন্নয়নে সকল ধরনের সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024