উজ্জ্বল হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক সেবনের দায়ে জহুরুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।আজ সোমবার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন। সে উপজেলার নওদাক্ষেমিরদিয়াড় গ্রামের অভিযান চালিয়ে আক্তার আলীর পুত্র। তাকে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হইয়া ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড, অনাদায়ে অতিরিক্ত ১৫ পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।