| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় মডেল হাসপাতাল’র শুভ উদ্বোধন

ভেড়ামারায় মডেল হাসপাতাল’র শুভ উদ্বোধন

ফিরোজ মাহমুদ :
নানা ধরনের আধুনিক সুযোগ-সুবিধা এবং ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক’র সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ভেড়ামারা মডেল হাসপাতাল। গতকাল মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ভেড়ামারা পৌরসভার পাশে অবস্থিত হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার পারভেজ’র সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন, সাবেক সিভিল সার্জন ও সাদিয়া ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা নাসিং হোমের স্বত্বাধিকারী ডাঃ আবু সাঈদ, ইসলামীয়া ডায়গনষ্টিক সেন্টারের মালিক হাজী শরীফ, ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন’র সাবেক সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সাধারন সম্পাদক ও দরদ ক্লিনিকের স্বত্বাধিকারী মাজেদুল হাসান মাসুম। জমজম প্রাইভেট হাসপাতালের পরিচালক আতিক হাসান’র সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাংবাদিক ফিরোজ মাহমুদ, ভেড়ামারা মডেল হাসপাতালের পরিচালক বিএম নাসরিন আক্তার, আশিক ইকবাল, রুনা লাইলা, ফয়সাল আহমেদ, রাজিবুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্বারী মেহেদী হাসান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024