১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১০:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন মেয়াদে ৯ জনকে কারাদণ্ড

ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন মেয়াদে ৯ জনকে কারাদণ্ড

বুলবুল আহমেদঃ :
কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্দেশে,জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ মহসিন উদ্দিনের নেতৃত্বে
ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে পৃথক পৃথক ভাবে এই কারাদণ্ড প্রদান করা হয়।
ভেড়ামারার সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ ৮ই জানুয়ারি বুধবার দুপুর ২.৩০ মিনিট থেকে শুরু করে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিরপুর সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের একটি চৌকস দল, ভেড়ামারা থানার পুলিশ এবং পাবনার নৌ পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে পশ্চিম বাহিরচরের হার্ডিঞ্জব্রিজ, ফেরিঘাট, মোসলেমপুর ঘাট, গোলাপনগরের বাগগাড়ীপোল, কৈগাড়িপাড়া এবং রায়টা পাথরঘাটায় এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত থাকার দায়ে ০৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকার দায়ে ০৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
এসময় শুভ রায়হানকে ০৩ দিনের,
মোঃ আবুল কালাম, মোঃ আনারুল ইসলাম,মোঃ সোহাগ হোসেন ও আল আমিনকে ০৫ দিন দিনের,মোঃ আতিয়ার মিয়াকে ০৭ দিনের, শিমুল হোসেন ও
শরিফুল ইসলামকে ১৫ দিনের,মোঃ চঞ্চল হোসেনকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসাইন বলেন, ভেড়ামারার বেশ কয়েকটি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024