১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৯:০৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ভেড়ামারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সরোয়ার হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে ৬ জনকে পৃথক পৃথক ভাবে কারাদণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল ২৮শে ডিসেম্বর শনিবার ভেড়ামারা থানার পুলিশ এবং পাবনার নৌ পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে বাহিরচর তড়িয়ামহল, বাগগাড়ীপোল, কৈগাড়িপাড়া এবং রায়টা পাথরঘাটায় এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকার দায়ে ০৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রাসেল ও মোঃ রেজাউল শেখকে ১৫ দিনের, মোঃ শ্রাবনকে ০৭ দিনের, আব্দুল মমিনকে ০৩ দিনের এবং মোঃ সম্রাট হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মো: আনোয়ার হোসাইন বলেন, ভেড়ামারার বেশ কয়েকটি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024