১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১২:০১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন

ভেড়ামারায় ভূমিকম্প

শামীমুল হক শামীম :
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে কুষ্টিয়ার ভেড়ামারা। ২০ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের সময় দুলতে থাকে পুরো ভেড়ামারা। দোতলা থেকে উপরের বিল্ডিং বাড়িতে যারা অবস্থান করছিলেন, তারা চোখে অন্ধকার দেখছিলেন। মনে করেছিলেন, পৃথিবী বুঝি উলট পালট হয়ে গেলো। আজকেই বুঝি শেষ দিন। সকাল ১০টা ৪০ মিনিট এর সময় ভেড়ামারায় ভূমিকম্প অনুভুত হয় বলে জানা গেছে।
ভেড়ামারার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেছেন, হঠাৎ করেই ভূমিকম্প হয়ে গেলো। প্রায় ৭/৮ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরের আসবাবপত্র, খাট, ফ্যান, চেয়ার, টেবিল সব কিছুই দুলতে থাকে। যারা দাঁড়িয়ে ছিলেন, তারাও দোলানীতে মাটিতে পড়ে যান। ধারনা করা যায়, ৫ দশমিক ৭ মাত্রায় এই ভূমিকম্প অনুভুত হয়।
ভেড়ামারার সানসাইন স্কুল’র কোমলমতি শিশু শিক্ষার্থী তামজিদ আহমেদ সাদিক জানিয়েছেন, সে প্রাইভেট পড়ে ছোট বাই সাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। এমন সময় ভূমিকম্পে মাটি কেঁপে উঠে। সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সেও কাঁপতে থাকে। হঠাৎ এমন অবস্থায় সে হতচকিৎ হয়ে পড়ে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024