১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ভুয়া নিউরো মেডিসিন বিশেষজ্ঞ আটক

ভেড়ামারায় ভুয়া নিউরো মেডিসিন বিশেষজ্ঞ আটক

ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় মেহেদী হাসান রাসেল নামের এক ভুয়া নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারকে আটক করেছে কুষ্টিয়া সিভিল সার্জন। পরে তাকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে হাজির করা হলে ২০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেল দেয ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে ভেড়ামারা নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভেড়ামারা কোচষ্টান্ডে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক সেন্টারে একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এক প্রতারক, চিকিৎসার নামে অপ চিকিৎসা দিয়ে মানুষ কে ক্ষতিগ্রস্ত করছে এমন অভিযোগের ভিত্তিতে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ১ টার দিকে কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন অভিযান চালান। এ সময় তিনি প্রতিষ্ঠানে ভুয়া ঐ চিকিৎসককে দেখতে পান। কথার ছলে প্রমাণ হয় যে তিনি, ভুয়া ডাক্তার। ম্যাটস থেকে পাশ করে নিজেকে এম বি বি এস, নিউরো মেডিসিন চিকিৎসক বলে প্রচার করতে থাকেন। আসলে তার কোন ডিগ্রি নেই। পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চিকিৎসক মেহেদী হাসান রাসেল সব স্বীকার করে নিয়ে জানাই, তার কোন সার্টিফিকেট নেই । পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারা দন্ডে দন্ডিত করা হয়।
কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন জানিয়েছেন, মেহেদী হাসান রাসেল মূলত কোন চিকিৎসকেই নয়। তিনি মেহেদী হুসাইন নামের একজন ডাক্তারের বিএমডিসি নাম্বার ব্যবহার করছিলেন। নিজেকে পরিচয় দিচ্ছিলেন এমবিবিএস (রাজশাহী), সিসিডি বারডেম, ডিএমপি ( সিঙ্গাপুর), পিএইডি, ডেনমার্ক ( নিউরো মেডিসিন) । বিএমডিসি নাম্বার এ- ৮৬৫০১।
স্থানীয় অনেকেই অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন, নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিকপক্ষের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই ভুয়া চিকিৎসক, চিকিৎসার নামে অপ চিকিৎসা দিয়ে কোটি কোটি টাকা হাতে নিয়ে মানুষ কে ক্ষতিগ্রস্ত করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024