| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
ভেড়ামারায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

ভেড়ামারায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

সরোয়ার হোসেন :
কুষ্টিয়ার ভেডামারায় ভয়াবহ এক সড়ক র্দুঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভেড়ামারা লালন শাহ ব্রীজ এর প্রবেশ মুখ গোল চত্বরে ট্রাকরে চাপায় পৃষ্ট হয়ে তারা নিহত হয়। নিহতরা হলো ঃ মিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সিমা খাতুনে পুত্র সিয়াম (২০) ও আব্দুল কুদ্দুস’র পুত্র রশিদ (২৩)।
সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার থাকায় তারা আনন্দ ভ্রমণে আসে ভেড়ামারার লালন শাহ ব্রীজ, হার্ডিঞ্জ ব্রীজ ও মনি র্পাক এলাকায়। প্রয়োজনীয় ঘুরা ঘুরি শেষ করে তারা মোটরসাইকেল করে ফিরে যাচ্ছিলেন মিরপুরের নিজ বাড়িতে। তারা লালন শাহ ব্রীজ এর প্রবেশ মুখ গোল চত্বরে আসা মাত্রই কুিষ্টয়া থেেক আসা একটি ঘাতক ট্রাক মুখোমুখি তাদের চাপা দেয়। ঘটনাস্থলইে তারা নিহত হয়। পরে তাদের কে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান মিজান জানিয়েছেন, মোটরসাইকেল এবং ঘাতক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ যুবককে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে ভেড়ামারা থানা পুলিশ লাশ বুঝে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024