| | | |
সংবাদ শিরোনামঃ
তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক লুট ॥ আহত-৪

ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক লুট ॥ আহত-৪

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক লুট করেছে একদল সন্ত্রাসী। এ সময় ব্যাংকের এজেন্ট রিপন এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী রিপন আহমদ কে বেদম প্রহার করে লুট করে নেয় প্রায় ১৫ লক্ষ টাকা। বসতবাড়ীতেও তান্ডব চালায় সন্ত্রাসীরা। এ ঘটনা গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে। গুরুত্বর আহত রিপন আহমেদ কে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে হঠাৎ করেই সাতাবাড়ীয়ার মোফাজ্জেল হোসেন’র পুত্র সন্ত্রাসী নাজিরুল’র নেতৃত্বে একদল সন্ত্রাসী ভেড়ামারার সাতবাড়ীয়াস্থ ব্র্যাক ব্যাংকের পিছনেই রিপন আহমেদ’র বসতবাড়িতে আচমকা প্রবেশ করে। এসময় রিপন কে ডাকাডাকির একপর্য্যায়ে রিপন ঘর থেকে বাহিরে এলেই হামলা চালানো হয়। এসময় বাঁধা দিতে এলে রিপন আহমেদ’র বৃদ্ধ মাতা রানুওয়ারা রহমান (৬৫)কে শীলতাহানী করা হয়। পরে তার শরীরে পেট্রল ঢেলে দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। আহত করা হয় রিপন আহমেদ’র ভাই রুবেল আহমেদ (৩২) ও রেশমা খাতুন (২৫) কে। পরিবারের সকল কে হত্যার উদ্দ্যেশে গ্যাসের সিলিন্ডার’র মুখ খুলে দিয়ে গ্যাস ছেড়ে দেওয়া হয়। এরপর ব্র্যাক ব্যাংক এ এসে ভাংচুর করে সিসিটিভি ক্যামেরা এবং ডিভিআর। লুট করে নেওয়া হয় ড্রয়ারে থাকা সাড়ে ৯ লক্ষ টাকা। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে, রিপন আহমেদ’র ভাই রুবেল আহমেদ।
রিপন আহমেদ জানান, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ঘটনার জের ধরে আমার উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় ব্যাংকের ড্রয়ার থেকে সাড়ে ৯ লক্ষ টাকা এবং বাড়ি থেকে সাড়ে ৫ লক্ষ টাকা সহ প্রায় ব্যাংকের ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও বাড়িতে আরো নগদ টাকা যা ছিল তাও লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় আমার মা, ভাই, ভাবীকেও তারা গুরুত্বর আহত করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024