১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট

ভেড়ামারায় বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট

শাহ্ জামাল :
এমতেই সরবরাহ কম, তার উপর বোতলজাত সয়াবিন তেল কন্টিনারে ঢেলে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিনের চেয়ে খোলা বা লুজ তেল লিটারে ২০ টাকা বেশি হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বোতলজাত সয়াবিন তেলে। গতকাল শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারার বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, আজ ১ মাস ধরে চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল চাহিদা মত পাচ্ছি না। মার্কেটিং এ যারা রয়েছে তারা বোতলজাত সয়াবিন তেলের অর্ডারই নিচ্ছে না। আবার জোর করে ২’শ কাটুন তেলের অর্ডার নিলেও দিচ্ছে ১’শ কার্টুন। আগে অর্ডার দেওয়ার ১/২ দিনের মধ্যে তেল পেলেও এখন ৭ দিনেও মেলছে না।
ভেড়ামারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফাদার এন্ড সন্স’র স্বত্বাধিকারী দিপু জানিয়েছেন, রুপচাঁদা, মুসকান, তীর, বসুন্ধরা, সেনা, পুষ্টি সহ সকল বোতলজাত সয়াবিন তেলই মার্কেটে নেই। বাজারের অন্তত ৯০ ভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই। তিনি জানান, খোলা বা লুজ তেল ১ লিটার পাইকারী বিক্রি হচ্ছে ১৮২ টাকা। আর খুচরা বিক্রি হচ্ছে ১৮৫ টাকা। অথচ বোতলজাত সয়াবিন তেল ১৬৫- ১৬৮ টাকায় বিক্রি হচ্ছে।
সাধারন ক্রেতারা অভিযোগ করে জানিয়েছেন, বাজারে চাহিদা মত বোতলজাত সয়াবিন তেল সব সময় পাওয়া যায়। কিন্তু বোতলের চেয়ে খোলা বা লুজ তেলের দাম বেশি হওয়ায় অসাধু ব্যবসায়ীরা বোতল থেকে কন্টিনেয়ারে ঢেলে সয়াবিন তেল বিক্রি করছে। যা দেখার কেউ নেই। ভেড়ামারা পৌর এলাকার বাসিন্দা আজিজুর রহমান মৃধা জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীরা বোতলজাত তেল কন্টিনিয়ারে ঢালা সহ বোতলের গায়ের দামও মুছে ফেলে উচ্চ মূল্যে বিক্রি করছে। ২ লিটার রুপচাঁদা সয়াবিন তেল ৩৩৪ টাকা গায়ের দাম লিখা থাকলেও সেটা মুছে ফেলে ৩৫০ টাকায় বিক্রি করছে। ব্যবসায়ীদের এমন আচারন সত্যিই খুব দুঃখজনক।
ভেড়ামারা পরিবেশক ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ও পুষ্টি সয়াবিন তেলের ডিলার আসাদুজ্জামান কচি জানিয়েছেন, কোম্পানী থেকেই আমাদের চাহিদানুযায়ী সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে না। তারাই অর্ডারই নিচ্ছে না। বলছে সয়াবিন তেল নেই। বোতলজাত সয়াবিন ১ লিটার বিক্রি হচ্ছে ১৬৫ টাকা আর খোলা তেল বিক্রি হচ্ছে ১৮৫ টাকা। এই অসম বাজার ব্যবস্থার কারনেই বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বলে তিনি মনে করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024