শামিমুল হক শামীম :
কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও মুখ্য সংগঠক বেলাল হোসেন বাঁধন অভি, যুগ্ন আহবায়ক শাহাদ হোসেন শ্রেষ্ট’র উপর সন্ত্রাসী ছাত্রলীগ ও আর ডিএক্স বয়েস নামক কিশোর গ্যাং এর সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবীতে ভেড়ামারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল রবিবার সকাল ১১টায় ভেড়ামারা বাসষ্টান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক মোঃ বায়েজিদ খান, ভেড়ামারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজ্জাদ হোসেন, আউফ আবরার নাহিন, আফিয়া আঞ্জুম, সুরাইয়া রিমি, ইব্রাহিম খলিল।