১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:৫৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় বেনাপোল ও সুন্দরবন ট্রেনের রুট বহালের দাবিতে বিশাল মানববন্ধন

ভেড়ামারায় বেনাপোল ও সুন্দরবন ট্রেনের রুট বহালের দাবিতে বিশাল মানববন্ধন

স্বাধীনতা ডেক্স:
ভেড়ামারা-ঈশ্বরদী-সিরাজগঞ্জ হয়ে বিমানবন্দর। অত:পর ঢাকা। খুলনা-ঢাকাগামী জনপ্রিয় এই রুটের বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস’র ২টি ট্রেন রুট পরিবর্তন করায় রেল মন্ত্রণালয়ের চরম ক্ষুব্ধ এতদাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ। নির্বাচনের আগে এমন সিদ্ধান্তে জনপ্রিয়তা হ্রাস পেতে পারে বর্তমান সরকারের, এমনটাই মনে করেন এতদাঞ্চলের সাধারণ মানুষ। তারা চান, জনপ্রিয় এ রুটেই পূর্বের ন্যায় চলাচল করুক বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস। প্রয়োজনে কুষ্টিয়া ফরিদপুর অঞ্চলের মানুষের যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষ্যে পদ্মা সেতু হয়ে আরও দুটি নতুন ট্রেন চলাচলের ব্যবস্থা করা গেলে জনপ্রিয়তা বাড়বে বর্তমান সরকারের। এমন দাবি করেই আজ বুধবার বিকেলে ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্মে নাগরিক কমিটির ব্যানারে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভেড়ামারা, দৌলতপুর মিরপুর উপজেলার একাংশের মানুষ। কর্মসূচীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন কর্মসূচিতে যোগদেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ । বক্তারা অবিলম্বে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট বহালের দাবি জানান। ভেড়ামারা-দৌলতপুর ও মিরপুর উপজেলার বিপুলসংখ্যক ট্রেনযাত্রীদের দূর্ভোগ নিরসনের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি পালনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024