| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিলে সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম

ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিলে সাবেক এমপি আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম

শাহ্ জামাল :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় ভেড়ামারা উপজেলার বাহিরচর ১২ মাইলে স্থানীয় বিএনপির উদ্যোগে গতকাল বুধবার বিকেলে দাখিল মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুষ্টিয়া ২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম বিশু, জানবার হোসেন চেয়ারম্যান, বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম রোকন, ইসাহক আলী সহ বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা প্রয়োজন। দেশের এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তোরনের জন্য আপোষহীন নেত্রীর সুস্থ হয়ে উঠা খুবই গুরুত্বপূর্ন। তিনি আল্লাহর কাছে প্রানখুলে প্রার্থনা করে বলেন, আমার হায়াত থেকে আয়ু নিয়ে হলেও খালেদা জিয়ার জীবন যেন আল্লাহপাক ফিরিয়ে দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024