১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সমাবেশ/ কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন পূর্ন বিবেচনা করে অধ্যাপক শহীদুল ইসলাম কে দেওয়া হলে আসন টি তারেক রহমান কে উপহার দেবো ———-এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

ভেড়ামারায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সমাবেশ/ কুষ্টিয়া-২ আসনের মনোনয়ন পূর্ন বিবেচনা করে অধ্যাপক শহীদুল ইসলাম কে দেওয়া হলে আসন টি তারেক রহমান কে উপহার দেবো ———-এ্যাড. তৌহিদুল ইসলাম আলম

শামিমুল ইসলাম শামীম :
কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশনায় ভেড়ামারায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশাল সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ আছর দক্ষিন কেবিন সংলগ্ন সড়কে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাবেশ এবং দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড তৌহিদুল ইসলাম আলম। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসনের রোষানলে থেকে সব সময় রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি। জেল খেটেছি। আদালতে হাজিরা দিতে দিতে বছর পার করেছি। সব কিছু ঠিকঠাক থাকলেও মনোনয়নের জন্য এখন আবার আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। মিরপুর ভেড়ামারার হাজার হাজার নেতাকর্মী, সাধারন মানুষ শহীদুল ইসলামের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা নিয়ে আছে। আন্দোলনের ডাক দিলেই হাজার হাজার নেতাকর্মীরা রাজপথে নেমে আসছে ভালোবাসায়। তার পরও হাইকমান্ড এখনো এই আসনের মনোনয়নের বিষয়টি পূর্ন বিবেচনায় নিয়ে আসেন নি। মনোনয়ন পূর্নবিবেচনা করে পরীক্ষিত নেতা অধ্যাপক শহীদুল ইসলাম কে মনোনয়ন দেওয়া হলে নিশ্চিত ভাবেই এই আসনটি দেশনায়ক তারেক রহমান কে উপহার দিতে পারবো। প্রতিপক্ষ’র থেকে কমপক্ষে ৫০ হাজার বেশি ভোট পেয়ে শহীদুল ইসলাম কে নির্বাচিত করবো ইনশাল্লাহ। সমাবেশে আলোচনায় অংশনেন, উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বিশু, যুগ্ন আহবায়ক জানবার হোসেন চেয়ারম্যান, অধ্যক্ষ আসলাম উদ্দীন, পৌর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম, প্রমুখ। সামবেশে এবং দোয়া মাহফিলে ভেড়ামারা পৌরসভা, বাহিরচর, বাহাদুরপুর, মোকারিমপুর, বাহাদুরপুর, জুনিয়াদহ, ধরমপুর, চাঁদগ্রাম ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশনেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024