১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১০:০০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন / খাদ্যভাস ও লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রন সম্ভব ……..ইউএনও রফিকুল ইসলাম

ভেড়ামারায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন / খাদ্যভাস ও লাইফ স্টাইল পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রন সম্ভব ……..ইউএনও রফিকুল ইসলাম

সরোয়ার হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভেড়ামারা ডায়াবেটিক সমিতি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। ভেড়ামারা উপজেলা সড়কে অবস্থিত ডায়াবেটিক সেন্টার থেকে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডায়াবেটিক সেন্টারে গিয়ে মিলিত হয়। সেখানে ভেড়ামারা উপজেলার নবাগত নির্বাহী অফিসার ও ডায়াবেটিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় অংশনেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম মোস্তানজিদ লোটাস, কুষ্টিয়ার সুনামধন্য অর্থপেডিকস সার্জন ডাঃ রতন কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল ইসলাম বিশ^াস। ভেড়ামারা ডায়ারেটিক সমিতির সাধারন সম্পাদক ড. অমরেন্দ্রনাথ বিশ^াস এবং প্রতিষ্ঠাতা সদস্য ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা’র সার্বিক তত্বাবধায়নে এবং যুগ্ন সাধারন সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম’র উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা সিদ্দিক, বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন, ভেড়ামারা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, ডায়াবেটিস রোগ জটিল একটি রোগ। এর থেকে পরিত্রান পাওয়া খুবই কঠিন। তবে খাদ্যভাস এবং লাইফ ষ্টাইল পরিবর্তন করে ডায়াবেটিস নিয়ন্ত্রন করা সম্ভব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024