১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৭:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

শাহ্ জামাল :
শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার” েএই প্রতিপাদ্য কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজন করে র‌্যালী ও আলোচনা সভার। বাদ্যযন্ত্র বাজিয়ে সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করেন। পরে ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের ইসলামিক ষ্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, ভেড়ামারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, হাজী আফছার উদ্দীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, ভেড়ামারা সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ মাহমুদা জেবা, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকি, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক সালাউদ্দীন, ভেড়ামারা সরকারী কলেজ প্রভাষক কে এম আলী আহমেদ, হাজী কফেজান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024