১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৯:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বিপুল পরিমাণে নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি ও রোহান বিড়ি আটক

ভেড়ামারায় বিপুল পরিমাণে নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি ও রোহান বিড়ি আটক

উজ্জ্বল হোসেন:
কুষ্টিয়া সার্কেল-০২ ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ নওশের আলী মুন্সীর নেতৃত্বে একটি নিবারক দল গত কাল রবিবার সন্ধ্যা ৭ টার সময় ভেড়ামারা উপজেলার ফারাগপুর রেলগেট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। প্রায় ১ ঘন্টা রেলগেট সংলগ্ন এলাকায় সুকৌশলে অবস্থান নেয়ার পর রাত ৮ টার দিকে পিক-আপ ভর্তি ৭ কার্টুন জাল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি ও ২ বস্তা রোহান বিড়ি মূসক চালানবিহীন অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে আটককৃত নকল আকিজ বিড়ি গণনা করে ৩,৫০,০০০ শলাকা ও ৮০,০০০ শলাকার “রোহান বিড়ি” পাওয়া যায়। যা ভ‍্যাট সহ বাজার মুল‍্য আনুমানিক ৪৪৮৯০০ টাকা প্রাপ্ত রোহান বিড়ির প্যাকেটে যে ব্যান্ডরোল ছিল প্রাথমিক পরীক্ষায় তা পুনঃ ব্যবহৃত ব্যান্ডরোল বলে চিহ্নিত হয় এবং পরবর্তীতে আটককৃত উক্ত বিড়িসমূহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া -০২, ভেড়ামারা দপ্তরে নিয়ে এসে জমা প্রদান করা হয়। আটককৃত উক্ত চালানের বিষয়ে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি গোষ্ঠী রাতের অন্ধকারে লোকচক্ষুকে ফাঁকি দিয়ে ভেড়ামারা উপজেলার ফারাগপুর রেলগেট সংলগ্ন এলাকা দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি ও পুনঃ ব্যবহৃত ব্যান্ডরোল যুক্ত রোহান বিড়ি দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়া হচ্ছে মর্মে গোপন তথ্য ছিলো কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর এর কমিশনার মহোদয়ের কাছে। সংঘবদ্ধ চক্রটি প্রায়ই এ কাজ সুকৌশলে করে যাচ্ছিল
ভেড়ামারা কাস্টমস কর্মকর্তা জানান, নিয়মিত মূসক আহরণের পাশাপাশি মূসকবিহীন, অবৈধ, নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট, বিড়ি, জর্দা ও গুল জাতীয় সম্পুরক শুল্কযুক্ত পণ্যসহ সকল মূসক ফাঁকির বিরুদ্ধে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-০২ ভেড়ামারা,কুষ্টিয়া নিবারক টীম সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024