১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৪:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

ভেড়ামারায় বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

ক্বারী ওসমান ওসমান আহমেদ ফারুকী :
কুষ্টিয়ার ভেড়ামারায়, ভেড়ামারা ডায়াবেটিক সমিতির আয়োজনে বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯ টার সময় ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাস এর সার্বিক পরিচালনায় ভেড়ামারা ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, উপস্থিত ছিলেন ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ সেক্রেটারি ড. নুরুল আমিন জসিম, ডাঃ কামরুল ইসলাম মনা, সভাপতি অনলাইন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা ও জীবন সদস্য ভেড়ামারা ডায়াবেটিক সমিতি, মোঃ জালাল উদ্দিন, উপজেলা আমির ভেড়ামারা, মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি, মোঃ তারিক রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সদস্য মাহবুব আলম খান, তরিকুল ইসলাম, রওশনারা, আসলাম উদ্দীন, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, আইনাল হক প্রমূখ। প্রায় ১ হাজরের অধিক চক্ষু রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু শিবিরে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024