| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ৪ জন 

ভেড়ামারায় বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ৪ জন 

উজ্জ্বল হোসেন :

কুষ্টিয়ার ভেড়ামারায় ১টি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ। আটকৃত সবুজ আলী(২৫),মোঃ আপন(১৮), সাকিবুল হাসান শোভন(১৮) ও মো: নুরুন্নবী প্রামানিক(৩২) মোকাররমপুর ইউনিয়নের বাসিন্দা।ভেড়ামারা থানার অফিসার  ইনচার্জ শেখ শহিদুল ইসলাম  এর সত্যতা নিশ্চিত করেছেন।

আজ ১৫ই জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯ টায়  পুলিশ তাদেরকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকাররমপুর ইউনিয়নের নওদাখেমিরদিয়ার এলাকার বাসিন্দা মোঃ বকুলের ছেলে, সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার নিজ বাড়িতে হামলা করে। সে একই ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা সোনা আলীর ছেলে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদেরকে ঘিরে ফেলে। তারা সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করে, বাদবাকিরা পালিয়ে যায়। 

ভুক্তভোগী বিজয়ের বাবা মো: বকুল বলেন, সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে ।তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়। 

এদিকে আটক সবুজ, সাখাওয়াত হোসেন বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রীর গায়ে হাত তোলার অভিযোগ তুলে বলেন, গত ১৪ই জানুয়ারি সবুজ তার স্ত্রীর গায়ে হাত তুলেছিল। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ  শেখ শহিদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ দ্রুত গিয়ে ১টি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ৪জনকে গ্রেফতার করে। বাদবাকি ২টি অস্ত্র পুকুরে ফেলার বিষয়ে যে অভিযোগ আছে,সেটা আমরা খতিয়ে দেখছি। মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024