১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | সকাল ১০:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বিএনপি নেতা বানাত আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভেড়ামারায় বিএনপি নেতা বানাত আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এস এম র‌ওনক, ভেড়ামারা :
ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বানাত আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুচিয়ামোড়া বাজার সংলগ্ন বাংলাভিশন প্রি ক্যাডেট স্কুল মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লার সঞ্চালনায় এবং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিনারুল ইসলাম মিনু ও সাংগঠনিক সম্পাদক মেহেদুল হক পান্নুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি ও সদ্য ঘোষিত কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলাম, ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম বিশু, সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু , সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার আজিম বাবু, ভেড়ামারা কলেজের সাবেক ভিপি আবু মোহাম্মদ নুরুদ্দিন নুরু।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, এক সময়ের তুখোড় ছাত্রনেতা, ভেড়ামারা বি জে এম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মোঃ আসলাম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলতামাস আসলাম নিউটন সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024