১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৯:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে বিশাল মোটরসাইকেল শো ডাউন ও প্রতিবাদ সমাবেশ

ভেড়ামারায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে বিশাল মোটরসাইকেল শো ডাউন ও প্রতিবাদ সমাবেশ

ফিরোজ মাহমুদ :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুটুক্তি ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরন এবং ঢাকার মিটফোর্টে সোহাগ হত্যাসহ যুবদল নেতা কর্মীদের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে বিশাল মোটর সাইকেল শো-ডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্য্যালয় থেকে এই মোটরসাইকেল শো-ডাউন বের হয়। শো-ডাউন টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল হুসাইন সোহাগ’র সার্বিক নেতৃত্বে শো-ডাউন এ অংশনেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, পৌর যুবদলের আহবায়ক হাফিজুর রহমান জিন্না, সদস্য সচিব নজিবুল হক সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, মনিরুজ্জামান রুবেল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নরউত্তম ঘোষ নর, রাব্বি শেখ, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মখলেছুর রহমান, যুগ্ন আহবায়ক আতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক রানা আলী, সদস্য সচিব ওয়াসিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রত্যাশা করিম, ভেড়ামারা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মাসুম মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শোভন, বিল্লাল হোসেন জিকু, সোহেল রানা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024