১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৬:১৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

ভেড়ামারায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

মাহমুদ্দোল্লাহ সোহেল :
কুষ্টিয়ার ভেড়ামারায় বাসের চাকায় পিষ্ট হয়ে মনির হোসেন(২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত আটটায় ভেড়ামারা-দৌলতপুর সড়কের কাজিহাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনিব হোসেন ভেড়ামারা উপজেলা গাছিয়া দৌলতপুর গ্রামের মোঃ এনামুল হকের পুত্র এবং গাছিয়াদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মনির হোসেন টিভিএস মোটরসাইকেল নিয়ে আল্লারদরগা থেকে বাড়িতে আসার পথে ভেড়ামারা থেকে দৌলতপুরগামী একটি বাসকে (ঢাকা মেট্রো-জ ১১-০৭৯৭)সাইড দিতে গিয়ে পাশের গর্তে পড়ে যান এবং বাসের চাকার নিচে তাঁর মাথা চলে যায়। সঙ্গে সঙ্গে মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024