| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় বণার্ঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

ভেড়ামারায় বণার্ঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

উজ্জ্বল হোসেন :
ক্ষুদা ও দারিদ্রমৃক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে শ্লোগানে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্য্যালয় এবয় স্বেচ্ছাসেবী সংস্থা নানা কমর্সূচী পালন করে। সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের নেতৃত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার আবু নাসিরের সার্বিক তদারকিতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিন করে উপজেলা উন্মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। ভেড়ামারা উপজেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আবু নাসির এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিমার ফারুক হোসেন, সমাজ সেবা অফিস’র কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ, ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, সাধারন সম্পাদক নোমান জহির রাজা,পরানখালী মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ফারুক হোসেন, রক্তদানকারী সংগঠন অনুভতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এসএম রওনক সহ ভেড়ামারা উপজেলার বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ গন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024