ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় জাকজমক পূর্ণ পরিবেশে ফ্রেন্ডস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় মমিন এবং রুমনের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়াও রানার্সআপ হয়েছে সাকিব স্পোটস’র সাকিব এবং তুষারের দল। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের নেতা ও ক্রীড়া সংগঠক এনামুল হক সর্দার। বিএনপি নেতা জাহিদুল হক লাভলুর সভাপতি অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও ব্যবসায়ী শাহাজুল ইসলাম, ভেড়ামারা খেলা ঘরের স্বত্বাধিকারী। ব্যাডমিন্টন টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহণ করে। খেলার আয়োজন করে ভেড়ামারার ১৬ দাগস্থ ফ্রেন্ডস ক্লাবের টুটুল, সোহেল, ইমন।