১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৩:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, একজনের অর্থদণ্ড

ভেড়ামারায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, একজনের অর্থদণ্ড

শাহ জামাল:
কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও বিক্রির দায়ে একজনকে ৭০হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের কালিগাঙ্গীর মাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন, মুহাম্মদ মিনারুল ইসলাম। তিনি একই এলাকার বাসিন্দা।
ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন জানান, উপজেলার ধরমপুর ইউনিয়নের কালিগাঙ্গীর মাঠে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করছিল মুহাম্মদ মিনারুল ইসলাম নামে এক ব্যক্তি। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক মুহাম্মদ মিনারুল ইসলামকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
তিনি আরও বলেন, ফসলি জমির মাটি রক্ষায় আমাগীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাটি বিক্রির সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024