১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:১৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্বারকলিপি পেশ

ভেড়ামারায় প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্বারকলিপি পেশ

উজ্জল হোসেন :
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা চালু করন এবং কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের উদ্ধাত্বপূর্ন আচারন এবং অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভেড়ামারা উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বৃহস্প্রতিবার বিকাল ৪টায় উপজেলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষকরা। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের কাছে স্বারকলিপি তুলে দেন।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় সরকারী, বেসরকারী, কিন্ডারগার্টেন, এবতেদায়ী সহ সকল পর্য্যায়ের শিক্ষার্থীরাই ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতো। হঠাৎ করেই সরকারের নীতি নির্ধারকরা কিন্ডারগার্টেন স্কুল কে ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা থেকে বাদ দিয়ে দেয়। এ নিয়ে আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ কিন্ডারগার্টেন এস্যোসিয়েশন। গত ৩০ জুলাই সারা বাংলাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলাতেও মানববন্ধন ও স্বারকলিপি জমা দানের কর্মসূচী পালন করে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। এর প্রেক্ষিতেই গতকাল বৃহস্প্র্রতিবার মানববন্ধন কর্মসূচী পালন করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভেড়ামারা শাখার সভাপতি বৃত্তিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ফয়জুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহাম্মদ, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, চাঁদগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের হাতে স্বারকলিপি তুলে দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024