১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

ভেড়ামারায় প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

উজ্জ্বল হোসেন :

কুষ্টিয়ার ভেড়ামারায় সাতবাড়িয়া ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরকে মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় ভেড়ামারা-দৌলতপুর সড়কের সাতবাড়িয়া বাজরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, সোমবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির একটি পক্ষকে দাওয়াত না দেওয়ার কারণ নিয়ে কয়েকজন দুর্বৃত্ত প্রধান শিক্ষক আবু তাহেরের অফিস কক্ষে ঢুকে তার পিঠে, ঘাড়ে মাথায় আঘাত করে চলে যায়। পরে শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শিক্ষক তুহিনুর রহমান বলেন, প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে হয়ে ওঠেছে। হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। বুধবার উপজেলার সকল শিক্ষকদের নিয়ে কর্মসূচি পালন করা হবে তিনি জানান।

শিক্ষার্থী তাবাসসুম আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের শাস্তি ও গ্রেফতারের দাবি জানাতে মানববন্ধন কর্মসূচি পালন করছি। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

শিক্ষক মনোয়ার হোসেন, বলেন, প্রধান শিক্ষককে বিনা অপরাধে মারধর করা হয়েছে। শিক্ষকরা নিরাপত্তা সংকটে পড়বে যদি না এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

প্রধান শিক্ষক বলেন, বিজয় দিবসে ফুল দেওয়ার পরে বিএনপির একটি পক্ষকে নিয়ে আমার বিদ্যালয়ের অফিস কক্ষে এসে বসে চা নাস্তা করায়। পরে বিএনপির অপর একটি পক্ষ এসে সময় ও দাওয়াত না দেওয়া নিয়ে বলে। এবারে কাউকে অনুষ্ঠানের বিষয়টি বলা হয়নি জানালে তারা চলে যায়।
এরপর হঠাৎ কয়েকজন যুবক কক্ষে ডুকেই আমাকে মারধর করে। আমার মাথা, ঘাড়ে আঘাত পায়। পরে শিক্ষকরা এসে আমাকে হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় এক সহকারী শিক্ষিকা থানায় সাধারণ ডায়েরি করেছে। আমরা তদন্ত করছি। এছাড়া ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024