১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | ভোর ৫:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় প্রতিভা মডেল একাডেমী স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল উৎসব

ভেড়ামারায় প্রতিভা মডেল একাডেমী স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল উৎসব

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান প্রতিভা মডেল একাডেমী স্কুলে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও গ্রীষ্মকালীন ফল উৎসব। গতকাল রবিবার সকালে মধ্যবাজারস্থ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড তৌহিদুল ইসলাম আলম’র সহধর্মনী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ওয়াহিদা খাতুন মিতা’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, রহিমা আফছার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, কৃষি ব্যাংকের ম্যানেজার আনোয়ারুল ইসলাম, ভেড়ামারা ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল। অনুষ্টানটি পরিচালনা করেন, বিদ্যালয়ের শিক্ষিকা রুবিনা খাতুন। প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন অভিভাবক সমাবেশের আগে লাল ফিতা কেটে ফল উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় তিনি ঘুরে ঘুরে বিভিন্ন ফলের সমাহার দেখে মুগ্ধ হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024