১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | ভোর ৫:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে জাসদ নেতার ভাইয়ের মুত্যু ॥ ৩ পুলিশ কে আটকিয়ে রেখেছে নেতাকর্মীরা

ভেড়ামারায় পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে জাসদ নেতার ভাইয়ের মুত্যু ॥ ৩ পুলিশ কে আটকিয়ে রেখেছে নেতাকর্মীরা

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে ব্রীজ থেকে লাফিয়ে পড়ে জাসদ নেতার ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় ৩ পুলিশকে বেধড়ক পিটিয়ে জাসদ অফিসে আটকিয়ে রেখেছে জাসদ নেতাকর্মীরা। পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের একটি মোটরসাইকেল। এঘটনায় অগ্নিগর্ভ এখন ভেড়ামারা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এ রির্পোট লিখা পর্যন্ত পুলিশ এবং বিজিবি অভিযান চালিয়েও অবরুদ্ধ পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করতে পারেনি।
স্থানীয়রা জানিয়েছে, নিহতের নাম রফিকুল ইসলাম দুদু (৪৫)। সে চাঁদগ্রাম ইউনিয়ন জাসদ’র সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক’র ছোট ভাই এবং ওই এলাকার আজিজ মন্ডলের পুত্র। তার বিরুদ্ধে অভিযোগ, সে চাঁদগ্রাম ৪ নং ব্রীজের সন্নিকটে একটি চায়ের দোকানদারী করার পাশাপাশি গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভেড়ামারা থানা পুলিশের এস আই সালাউদ্দীন সঙ্গীয় র্ফোস সহ অভিযান চালায়। মাদক ট্যাপেন্ডল সহ তাকে হাতে নাতে আটক করে পুলিশ। এসময় পুলিশের হাত থেকে বাঁচতে ব্রীজ থেকে সে লাফ দেয় ওই মাদক ব্যবসায়ী। পুলিশ সেখানে ধাওয়া করে তাকে আটক করে। এসময় ধস্তাধস্তার এক পর্য্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জাসদ নেতাকর্মীরা পুলিশের কারনেই তার মৃত্যু হয়েছে, এমন অভিযোগ এনে পুলিশ কে ধাওয়া দেয়। এর মধ্যে ৩ জনকে ধরে ফেলে বেধড়ক পিটায়। তাদের কে জাসদ অফিসে আটকিয়ে রাখা হয়। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলটি।
ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, নিহত রফিকুল ইসলাম দুদু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।তাকে আটকের উদ্দ্যেশেই পুলিশ অভিযান চালায়। এসময় পালাতে গিয়ে তার মৃত্যু হয়। এসময় স্থানীয় জাসদের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়। পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং ৩ পুলিশ কে বেধড়ক মারপিট করে জাসদ অফিসে অবরুদ্ধ করে রাখে। এ সংবাদ ছড়িয়ে পড়লে ভেড়ামারা থানার পুলিশ অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেনি। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত ১০টার পর্যন্ত এ রির্পোট লিখা পর্যন্ত ৩ পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা সম্ভব হয় নি।
কুষ্টিয়ার এসপি মিজানুর রহমান জানিয়েছেন, ৩ পুলিশ কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024