| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
ভেড়ামারায় পল্লী বিদ্যুৎ’র সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ॥ আহত-১

ভেড়ামারায় পল্লী বিদ্যুৎ’র সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ॥ আহত-১

শামীমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় পল্লী বিদ্যুৎ এর সংযোগ বিচিছন্ন করায় লাইনম্যান কে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি চালিয়েছে এক সন্ত্রাসী। অন্য এক লাইনম্যান কে ধাওয়া দিয়ে ধরে পিস্তলের বাট দিয়ে উপযুপরি আঘাতে মাথা থেতলে দেওয়া হয়েছে। গুরুত্বও আহত ওই লাইনম্যান কে ভর্তি করা হয়েছে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাটি ঘটেছে, ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা করেছে ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতি।
ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুৎ সমিতির একজন গ্রাহক। গত জুন মাস থেকে তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। এমন অবস্থায় বকেয়া ৪ হাজার ৯’শ ২১টাকা আদায় করার জন্য আজ সকালে গ্রাহকের বাড়িতে হাজির হন লাইনম্যান সোহাগ ও রাহুল। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ করলে গ্রাহক সাফ জানিয়ে দেয়, তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করবে না। বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা জানায় লাইনম্যানরা। এরপর লাইন কেটে দেওয়া হয়। এঘটনায় ক্ষিপ্ত হয়ে পল্লী বিদুৎ’র গ্রাহক তাজমল হোসেন’র ছেলে সন্ত্রাসী আব্দুর রহিম (২৫) ঘর থেকে আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে এসে লাইনম্যান রাহুল কে গুলি করে হত্যার উদ্দ্যেশে পরপর ২ রাউন্ড গুলি চালায়। প্রান ভয়ে দৌড়ে কোন রকম জীবন বাঁচায় সে। গুলিও লক্ষভ্রষ্ট হয়। এসময় সহযোগী লাইনম্যান সোহাগ মিয়া কে ধরে ফেলে পিস্তলের বাট দিয়ে মাথা থেতলে দেয়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানিয়েছে, ৪ মাস বিদ্যুৎ বিল বকেয়া। তার উপর লাইনম্যান কে পিস্তল দিয়ে হত্যার উদ্দ্যেশ গুলি করা অনেক বড় একটি অপরাধ। ওই সন্ত্রাসীর দ্রুত গ্রেফতার দাবী করেন এলাকাবাসী।
পল্লী বিদ্যুতের ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, লাইনম্যান রাহুল গুলির হাত থেকে কোন রকম বেঁচে গেলেও লাইনম্যান সোহাগ মিয়াকে পিস্তলের বাট দিয়ে থেতলে দিয়েছে সন্ত্রাসী রহিম। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা করা হয়েছে। তিনি আসামীকে দ্রুত গ্রেফতার করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীদের নিরাপদে গ্রাহকদেও সেবা করার সুযোগের দাবী করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালকুদার জানিয়েছেন, পল্লী বিদ্যুৎ এর বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন’র জেরে লাইনম্যানকে হত্যার উদ্দ্যেশে ২ রাউন্ড গুলি ও অন্য লাইনম্যান কে গুরুত্বর আহত করার বিষয়ে থানায় মামলা হয়েছে। যার নং ১৮ তাং ২৩/৯/২৫। আসামীকে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024